খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

২৪ ফেব্রুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ এমপি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ এক শোকবার্তায় মরহুমের রুহের শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্ত্রী শোক বার্তায় বলেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছাড়াও কৃষি ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং সোনালী, অগ্রণী ও পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে এবং কচিকাঁচার মেলার পরিচালকের দায়িত্ব পালনকারী খোন্দকার ইব্রাহিম খালেদের অবদান দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

তথ্যমন্ত্রী/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *