পানিতে ডুবে অভিবাসীর মৃত্যু

২৫ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): লিবিয়া উপকূলের কাছে জাহাজডুবির ঘটনায় কমপক্ষে ৪১ অভিবাসী নিহত হয়েছে।

বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও শরণার্থী বিষয়ক জাতিসংঘ হাই কমিশনার (ইউএনএইচসিআর) একথা জানিয়েছে। খবর: সিনহুয়া।

ইউএনএইচসিআর ও আইওএমের এক বিবৃতিতে বলা হয়, বাণিজ্যিক একটি জাহাজের সাহায্যে উদ্ধার করা ৭৭ অভিবাসন প্রত্যাশীর ভাষ্য অনুযায়ী, নৌযানটিতে মোট ১২০ জন যাত্রী ছিল। এদের মধ্যে ছয় নারী ও চার শিশু রয়েছে। ছয় নারীর মধ্যে একজন গর্ভবতী বলেও জানা যায়। নৌযানটি গত ১৮ ফেব্রুয়ারি লিবিয়া থেকে রওনা দেয়।

বিবৃতিতে বলা হয়, লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিতে এ পথে ভ্রমণ করা হাজার হাজার মানুষকে মানব পাচারকারী চক্রের ও মিলিশিয়াদের হাতে পড়ে অবর্ণনীয় নিষ্ঠুরতার শিকার হতে হয়।

বিবৃতিতে আরও বলা হয়, উদ্ধার করে লিবিয়ায় ফেরত পাঠানো অভিবাসীদের নির্বিচারে জোরপূর্বক আটক রাখা হয়। এবং এতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, চলতি বছরের এ পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় ১৬০ জন অভিবাসী প্রাণ হারিয়েছেন। তিন হাজার পাঁচশ’র বেশি মানুষকে উদ্ধার করে লিবিয়ায় ফেরত পাঠানো হয়েছে।

আভিবাসী/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *