এক ডোজের টিকা অনুমোদন

২৮ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): যুক্তরাষ্ট্রে অনুমোদন পেল জনসন অ্যান্ড জনসনের এক ডোজের ভ্যাকসিন। ফাইজার ও মডার্নার পর দেশটিতে তৃতীয় করোনার টিকা হিসেবে অনুমোদন পেল এ ভ্যাকসিন।

আগের দুই টিকা দুই ডোজ করে নিতে হলেও জনসনের এ টিকার এক ডোজই যথেষ্ট। খবর: বিবিসি।

জনসনের এ টিকা সাধারণ ফিজেই সংরক্ষণ করা যাবে। এ টিকা পরীক্ষামূলক প্রয়োগে করোনায় গুরুতর আক্রান্ত রোগীদের সুস্থ করতে ৬৬ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে।

ফাইজার ও মডার্নার টিকার প্রস্তুতকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের হলেও জনসনের ভ্যাকসিনটি তৈরি করেছে বেলজিয়ামের প্রতিষ্ঠান জানসেন।

এ বছরের জুন নাগাদ প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রকে ১০ কোটি ডোজ টিকা সরবরাহ করবে। আগামী সপ্তাহে এ টিকা দেয়া শুরু হবে।

যুক্তরাজ্য, কানাডা ও ইউরোপীয় দেশগুলোও জনসনের ভ্যাকসিন কিনছে।

করোনা ভ্যাকসিন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *