বন্দুকধারীদের গুলিতে প্রাণহানি

২৮ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মেক্সিকোতে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে ১১ জন নিহত হয়েছেন। হামলায় এক নারী ও এক তরুণ আহত হয়েছেন।

শনিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য জালিস্কোতে এ ঘটনা ঘটে। খবর: রয়টার্স।

হালিস্কোর সরকারি কৌঁসুলির দপ্তর জানিয়েছে, গুয়াদালাহারার তোনালা উপশহরে একটি বাড়ির বাইরে গুলির জখমসহ ১০ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আর ভেতরে আরেকজন পুরুষের মৃতদেহ পাওয়া যায়।

এ ঘটনায় আহত নারী ও তরুণকে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের আঘাত তেমন গুরুতর নয় বলে জানিয়েছে দপ্তরটি।

বন্দুকধারীর হামলা/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *