১৩ মার্চ ২০২১ (বিনোদন ডেস্ক): ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক আইসিইউ’তে। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন ফারুকের ভাতিজি আসমা পাঠান রুম্পা।
তিনি বলেন, আমার চাচা দীর্ঘদিন ধরে অসুস্থ। মাঝখানে তিনি করোনা পজিটিভ ছিলেন। করোনা নেগেটিভ হয়ে সুস্থও হয়ে উঠেছিলেন। গত বৃহস্পতিবার তিনি সিঙ্গাপুরে যান চেকআপের জন্য। কিন্তু শনিবার সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বর্তমানে সেখানেই একটি হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
অভিনেতা ফারুক/এসকেএম/আরএম
















Leave a Reply