অভিবাসী উদ্ধার

২৭ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): লিবীয় উপকূল থেকে ১৫০ জনের বেশি অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে। খবর: সিনহুয়া।

এক টুইটার বার্তায় আইওএম জানায়, কোস্ট গার্ড সদস্যরা ১৫০ জনের বেশি অভিবাসীকে উদ্ধার করে লিবিয়ায় ফেরত পাঠিয়েছে।

২০১১ সালে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর উত্তর আফ্রিকার এ দেশে রাষ্ট্রীয় নিরাপত্তাহীনতা ও বিশৃংখলার কারণে হাজার হাজার অবৈধ অভিবাসী লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের কোন দেশে চলে যেতে চায়।

আইওএম’র হিসাব অনুযায়ী, ২০২০ সালে ভূমধ্যসাগর রুট পাড়ি দিতে গিয়ে ৩২৩ জন অভিবাসী প্রাণ হারিয়েছে। আরও ৪১৭ জন নিখোঁজ হয়েছে। এছাড়া এ পথ থেকে ১১ হাজার ৮৯১ জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করে লিবিয়ায় ফেরত পাঠানো হয়েছে।

লিবিয়া/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *