অসহায় শিল্পীদের পাশে সালমান

০৮ মে ২০২১ (বিনোদন ডেস্ক): করোনার দ্বিতীয় ঢেউ টালমাতাল ভারত। দেশটিতে প্রতিদিনই আক্রান্ত ও মৃতের সংখ্যা রেকর্ড হারে বাড়ছে। এক কথায় করোনায় লণ্ডভণ্ড ভারত। সংক্রমণ ঠেকাতে দেশটিতে আবারও লকডাউনে বন্ধ হয়ে যাচ্ছে সিনেমার শুটিংসহ নানা কার্যক্রম। ফলে বেকার হয়ে পড়েছেন অসংখ্য শিল্পী ও কলাকুশলী। এমন পরিস্থিতিতে সহায়তার হাত বাড়িয়ে দিলেন বলিউড ভাইজান খ্যাত সালমান খান।

গেল বছরের মতো এবারও বলিউড ইন্ডাস্ট্রির অসহায় শিল্পী ও কলাকুশলীদের পাশে দাঁড়িয়েছেন সালমান। ইন্ড্রাস্ট্রির ৪০ হাজার কর্মীকে অনুদান দিচ্ছেন তিনি।

সালমানের এক ঘনিষ্ট সূত্রে জানা যায়, সালমান খান বলিউডের প্রায় ০ হাজার কর্মীর ব্যাংক অ্যাকাউন্ডে ১৫০০ রুপি করে অনুধান দিচ্ছেন। শুধু অর্থই নয়, এক মাসের খাবার দাবারও তাদের ঘরে পৌঁছে দিচ্ছেন সালমান।

এদিকে আগামী ১৩ই মে মুক্তি পাচ্ছে সালমান খান অভিনীত ‘রাধে- ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমাটি। ছবির প্রযোজন সংস্থা জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজ এবং সালমান খান ফিল্মস জানিয়েছেন, ছবি থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ করোনার ত্রাণে ব্যবহার হবে।

সালমান খান/এসকেএম