অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশে প্রত্যন্ত অঞ্চলে একটি বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ চার শিশু নিহত হয়েছেন।

শুক্রবার সাইরাস এসআর-২২ নামের ছোট বিমানটি সিডনি থেকে প্রায় ২৯০ কিলোমিটার দূরে কুইনবেয়ান শহরের কাছে বিধ্বস্ত হয়। খবর: রয়টার্স।

সুপারিনটেনডেন্ট ক্যাথ ব্র্যাডবেরি প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে বলেন, বিমানটি দুর্ঘটনায় একজন পাইলট নিহত হয়েছেন। এ ছাড়া বিমানে থাকা তিন শিশুও নিহত হয়েছে।

জরুরি সেবার প্রতিবেদন অনুসারে পুলিশ জানিয়েছে, একটি বিমান বিধ্বস্ত হয়ে সাথে সাথে আগুন ধরে যায়। দমকলকর্মীরা আগুন নিভিয়েছেন। বিমানটিতে থাকা কেউ বেঁচে নেই।

বিমান দুর্ঘটনা/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ