আইন মেনে ভবন করলে এত ক্ষতি হতো না

নিউজ ডেস্ক: রাজধানীর গুলিস্তানের পাশে সিদ্দিকবাজারে যে ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেটি ইমারত আইন মেনে নির্মাণ করলে এতটা ক্ষতি হতো না। এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বুধবার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বেজমেন্ট ও নিচতলার যথেষ্ট পরিমাণ ক্ষতি হয়েছে। ভবনটি এখন ঝুঁকিপূর্ণ ইমারতে পরিণত হয়েছে। ভবনের ওপর চাপ পড়লে সেটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে। এ জন্য স্টেবল অবস্থা তৈরি করে অভিযান শুরু করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কী কারণে ঘটনা ঘটেছে তা তদন্তের পর জানা যাবে। কেউ যেন ইমারতের অনুমোদন না নিয়ে ভবন নির্মাণ না করে। যারা অনুমতি না নিয়ে ভবন নির্মাণ করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এই বিস্ফোরণের মূল কারণটা কী, পরীক্ষা-নিরীক্ষার পর বলা যাবে বলে জানান মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *