আইসিইউতে অভিনেতা মাহমুদ সাজ্জাদ

৪ অক্টোবর ২০২১ (বিনোদন ডেস্ক): গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি প্রবীণ অভিনেতা মাহমুদ সাজ্জাদ। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

মাহমুদ সাজ্জাদের ছোট ভাই অভিনেতা ম হামিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাহমুদ সাজ্জাদ করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে তিনি করোনা মুক্তও হন। কিন্তু শারীরিক জটিলতা বেড়ে যায়। এ কারণে তাকে গত ১ সেপ্টেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয় মাহমুদ সাজ্জাদকে।

বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় থেকে নাট্যঙ্গনের সাথে সম্পৃক্ত মাহমুদ সাজ্জাদ। এই দলের হয়ে অভিনয় করেছেন লেট দেয়ার বি লাইট, স্পার্টাকাস, জনক প্রভৃতি নাটকে। পাশাপাশি অভিনয় করেছেন অসংখ্য টিভি নাটকে ও সিনেমায়। সাবলীল অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছেন গুনি এ অভিনেতা।

মাহমুদ সাজ্জাদ/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *