আন্তর্জাতিক ডেস্ক: আকস্মিক সফরে ইউক্রেনে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সোমবার উচ্চ-নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এই সফর করেছেন তিনি।
পোল্যান্ড সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ দুজার সাথে সাক্ষাতের পর আকস্মিকভাবে ইউক্রেন সফরে গেছেন জো বাইডেন। খবর: এএফপি।
বিশেষ এই সফরে কিয়েভে জেলেনস্কির সাথে যুদ্ধের সার্বিক বিষয়ে আলোচনা করার কথা রয়েছে।
বিবিসি জানিয়েছে, আইনশৃঙ্খলাবাহিনী কিয়েভের আশপাশের বিভিন্ন সড়কে যান চলাচল ব্যবস্থা বন্ধ করে দেয়ার কয়েক ঘণ্টা পর রাজধানীতে পৌঁছান জো বাইডেন। সেখানে পৌঁছানোর পরপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সাক্ষাৎ করেন তিনি।
টেলিগ্রামে জো বাইডেনের সাথে সাক্ষাতের একটি ছবি পোস্ট করেছেন জেলেনস্কি। এই ছবিতে তাকে মার্কিন প্রেসিডেন্টের সাথে হস্তমর্দন করতে দেখা যায়।
আগামী ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলার এক বছর পূর্ণ হতে চলছে। যুদ্ধের বর্ষপূর্তিতে তিনি ইউক্রেন অঘোষিত সফরে এসে চমকে দিয়েছেন বাইডেন।
জো বাইডেন/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply