আগাম জামিন পেলেন অভিনেত্রী মিথিলা-শবনম

১৩ ডিসেম্বর ২০২১ (বিনোদন ডেস্ক): ইভ্যালির অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় আগাম জামিন পেয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া ও রাফিয়াত রশিদ মিথিলা।

সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুই অভিনেত্রীকে ৮ সপ্তাহের আগাম জামিন দেন।

এরআগে গতকাল রোববার মামলাটিতে আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন এ দুই অভিনেত্রী।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর ধানমণ্ডি থানায় অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে অভিনেতা তাহসান খান, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়। সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক মামলাটি করেন।

এসব তারকা যে কোনও সময় গ্রেফতার হতে পারেন বলে গত শুক্রবার জানান ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান।

মিথিলা ইভ্যালির সাথে ‘ফেস অব ইভ্যালি লাইফস্টাইল’ হিসেবে যুক্ত ছিলেন। প্রতিষ্ঠানটিতে শুভেচ্ছাদূত হিসেবে যোগ দেন গত ১৫ মে। ওই দিন তাহসানসহ ইভ্যালির একটি বিশেষ লাইভেও অংশ নেন তিনি।

ইভ্যালি/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ