০৮ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, দক্ষিণ আফ্রিকা): আত্মসমর্পণ করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা।
বুধবার মধ্যরাতে তিনি নিজেকে পুলিশের কাছে সোপর্দ করেন। খবর: বিবিসি।
এর আগে, ২৯ জুন এক দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত করে দক্ষিণ আফ্রিকার সাবেক এই প্রেসিডেন্টকে ১৫ মাসের কারাদণ্ড দেয় দেশটির সাংবিধানিক আদালত।
এরপর, তিনি আত্মসমর্পণে অস্বীকৃতি জানালে বুধবার মধ্যরাত পর্যন্ত সময়সীমা বেঁধে দেয় আদালত।
পরে জুমা ফাউন্ডেশনের পক্ষ এক বিবৃতিতে বলা হয়, জ্যাকব জুমা নিজেই আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন। এ ব্যাপারে তার মেয়ে দুদু জুমা-সাম্বুদলা এক টুইটার বার্তায় জানিয়েছেন, তার বাবা কারাগারের পথে যাত্রা শুরু করেছেন। তার সাথে কথা বলে বেশ উজ্জীবিত মনে হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কোনো সাবেক প্রেসিডেন্ট বা, শীর্ষ রাজনীতিক কারাবন্দি হননি। ২০০৯-১৮ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ক্ষমতায় থাকা জ্যাকব জুমা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের প্রবীণ নেতা। বর্ণবাদবিরোধী আন্দোলনে অংশ নিয়ে ৫০ বছর আগে শ্বেতাঙ্গ শাসকদের হাতে কারাবন্দি হয়েছিলেন এই ৭৯ বছর বয়সী আফ্রিকান।
জ্যাকব জুমা/এসকেএম















