২৮ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): আফগানিস্তানের পূর্বাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

শনিবার ভোরে চালানো ওই হামলায় এক আইএস সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন সেনা কর্মকর্তারা। খবর: বিবিসি।
নানগাহার প্রদেশে অবস্থানরত কাবুল হামলার ‘পরিকল্পনাকারী’ আইএস সদস্যকে লক্ষ্য করে মার্কিন বাহিনী ওই অভিযান চালায়।
যুক্তরাষ্ট্র বলছে, নানগাহারে যে ব্যক্তিকে লক্ষ্য করে ড্রোন হামলাটি চালানো হয়েছে, তার মৃত্যু হয়েছে।
এ হামলায় কোনও বেসামরিক ব্যক্তি নিহত হয়নি বলেও যুক্তরাষ্ট্র দাবি করেছে।
ড্রোন হামলা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply