২৭ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): চলতি মাসে ষষ্ঠবারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটি এবার এক মাসে সবচেয়ে বেশিবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার দেশটি তাদের পূর্ব উপকূলীয় সাগরে দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে, সেগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল বলে মনে হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ও যুদ্ধে ব্যবহার উপযোগী একের পর এক ক্ষেপণাস্ত্রের চমক লাগানো প্রদর্শনীর মধ্য দিয়ে উত্তর কোরিয়া ২০২২ সাল শুরু করেছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, স্থানীয় সময় সকাল প্রায় ৮টার দিকে উৎক্ষেপণটি শনাক্ত করে তারা। উত্তর কোরিয়ার পূব উপকূলের হামহাংয়ের কাছ থেকে দুটি ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ ছোড়া হয়েছে বলে অনুমান তাদের।
তারা জানিয়েছে, ক্ষেপণাস্ত্র দুটি সর্বোচ্চ ২০ কিলোমিটার উচ্চতায় উঠে প্রায় ১৯০ কিলোমিটার দূরে গিয়ে পড়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সরকার এ পরীক্ষার নিন্দা করেছে। এই উৎক্ষেপণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বেশ কয়েকটি প্রস্তাবের লংঘন।
এর আগে চলতি মাসে উত্তর কোরিয়া হাইপারসনিক, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কয়েকটি পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে।
উত্তর কোরিয়া/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply