আবারও হুমকি সালমান খানকে

নিউজ ডেস্ক: লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে বলিউড সুপারস্টার সালমান খানকে আবার হুমকি মেসেজ পাঠানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে এ মেসেজ পান বলিউড ভাইজান।

অভিনেতা সালমান খান বলেন, বৃহস্পতিবার গভীর রাতে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে একটি নতুন হুমকি বার্তা পেয়েছেন তিনি। লরেন্স বিষ্ণোই বলেছেন- খারাপ পরিণতি হবে সালমান-ঘনিষ্ঠ এক গীতিকারের। কারণ সেই গীতিকার এমন একটি গান লিখেছেন, যা অভিনেতার সাথে লরেন্সের নাম জুড়ে যায়। এ জন্য সেই গীতিকারকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, মুম্বাই পুলিশ নিশ্চিত করেছে যে, ওরলি পুলিশ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা করেছে এবং হুমকির উৎস খুঁজে বের করার জন্য তদন্ত চলছে।

ওই বার্তায় গীতিকারকে হুমকি দিয়ে বলা হয়েছে- গীতিকারের অবস্থা এমন হবে যে তিনি আর গান লিখতে পারবেন না। সালমান খানের যদি সাহস থাকে, তাহলে ওদের বাঁচানো উচিত।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে অভিনেতাকে উদ্দেশ্য করে এটি পঞ্চম হুমকি বার্তা ছিল। অভিনেতাকে ঘিরে ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি, যার ফলে তাকে ঘিরে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে।

মুম্বাই পুলিশ এ ঘটনাটিকে গুরুত্বসহকারে দেখছে। বার্তাটির পেছনের উৎস এবং উদ্দেশ্য তদন্ত করছে।

এর আগে গত ৫ নভেম্বর লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে সালমান খানের বিরুদ্ধে হুমকি মেসেজ পেয়েছিল মুম্বাই পুলিশ। হুমকি বার্তায় অভিনেতাকে বেঁচে থাকার জন্য ক্ষমা চাওয়া বা ৫ কোটি টাকা দেয়ার দুটি বিকল্প দেয়া হয়েছিল।

সালমান খান/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ