নিউজ ডেস্ক: ভারতের আসামের রাজধানী গৌহাটিতে ব্যাতিক্রম মাস অ্যাওয়ারনেস অ্যান্ড সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে “ব্যাতিক্রম হেলথ কনক্লেভ ২০২৩” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) গৌহাটির অভিজাত ভিভানতা বাই তাজ হোটেলে আয়োজিত দিনব্যাপি এই কনক্লেভে কিনোট পেপার উপস্থাপন করেন বঙ্গবন্ধ শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নীল।
অধ্যাপক ডাক্তার স্বপ্নীল তার বক্তব্যে কমিউনিটি ক্লিনিক, দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ, কোভিড-১৯ ম্যানেজমেন্টসহ স্বাস্থখাতে বাংলাদেশের অর্জনগুলো তুলে ধরেন। তিনি বাংলাদেশের স্বাস্থ্যখাতে বিনিয়োগ করার জন্য ভারতীয় কর্পোরেট হাসপাতালগুলোর প্রতি আহ্বান জানান। এতে উত্তর-পুর্ব ভারতের জনগোষ্ঠীও উপকৃত হবে বলে জানান তিনি।
মুলত স্বাস্থখাতে আসামের সাম্প্রতিক অগ্রগতি, বিনিয়োগ সম্ভাবনা ও সামগ্রিকভাবে চিকিৎসা বিজ্ঞানে সাম্প্রতিক অগ্রগতিগুলো শোকেস করার উদ্দেশ্যে আয়োজন করা হয় এই সফল হেলথ কনক্লেভটি। দিনব্যাপী প্যানেল আলোচনায় আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স, রোবোটিক সার্জারীসহ নানা বিষয়ে বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেন।
এর আগে কনক্লেভটির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন সম্প্রীতি বাংলাদেশ-এর কেন্দ্রীয় আহ্বায়ক পিযুষ বন্দ্যোপাধ্যায় ও অধ্যাপক ডাক্তার স্বপ্নীল।
ডাক্তার স্বপ্নীল/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply