৩ জুলাই ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ইউক্রেনকে আত্মরক্ষার্থে অস্ত্র কেনার জন্য ১ বিলিয়ন ইউরো (১০৪ মিলিয়ন ডলার) দিচ্ছে নরওয়ে। কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাশে দাঁড়িয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোয়ার।
স্থানীয় সময় শুক্রবার দুপুরে কিয়েভে ওই সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নরওয়ের প্রধানমন্ত্রী। খবর: ডেইলি সাবাহ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি আজ এখানে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের সাথে একাত্মতা প্রকাশের জন্য।
এ যুদ্ধ কেবল রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের টিকে থাকার যুদ্ধ নয়, এটির সাথে গোটা ইউরোপের নিরাপত্তা জড়িত।
যুদ্ধ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply