ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনজুড়ে আবার নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার দেশটির পূবাঞ্চলের দিনিপ্রো শহরে আবাসিক ভবনে চালানো হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন কমপক্ষে আরও ৭৪ জন।

রোববার সকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের কর্মকর্তা কিরিলো টাইমোশেনকো রাশিয়ার এ হামলার কথা জানান। খবর: আনাদোলু।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বেসরকারি স্থাপনায় এসব ক্ষেপণাস্ত্র হামলায় নিহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে।

শনিবার কিয়েভ, খারকিভ, ওডেসা ও আরও বেশ কয়েকটি শহরে হামলা চালানো হয়েছে। বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেনের বেশির ভাগ এলাকা এখন অন্ধকারে।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *