ইউক্রেনের আরেকটি গুরুত্বপূর্ণ শহর দখলে নিয়েছে রাশিয়া

২১ জুন ২০২২ (আন্তর্জাতকি ডেস্ক): ইউক্রেনের আরেকটি গুরুত্বপূর্ণ শহর দখলে নিয়েছে রাশিয়া। পূর্ব ইউক্রেনের সেভেরোদনেৎস্কর শহরতলি মেটিওলকিন দখল করেছে রুশ সেনারা। সোমবার তারা ঢুকে পড়ল মূল শহরে। শহরটি শিল্পাঞ্চলের জন্য বিখ্যাত।

সেভেরোদনেৎস্কের মেয়র সেরহি হারদাই জানিয়েছেন, শিল্পাঞ্চলের বড় অংশ এখন রুশ সেনার দখলে। তবে এখনও অ্যাজট রাসায়নিক কারখানা ইউক্রেনের সেনার হাতে রয়েছে। খবর: ডয়েচে ভেলে।

কারখানার ভেতরে আশ্রয় নিয়েছিলেন অন্তত ৩০০-এর বেশি বেসামরিক মানুষ। তারা সবাই সেখানে আটকে পড়েছেন। তাদের ঘিরে রেখেছেন ইউক্রেনের সেনারা।

এর আগে মারিউপোলের একটি কারখানায় ঠিক এভাবেই আটকে পড়েছিলেন বহু বেসামরিক ইউক্রেনীয়। দীর্ঘদিন ধরে সেই কারখানা ঘিরে লড়াই হয়েছিল। শেষপর্যন্ত জাতিসঙ্ঘের হস্তক্ষেপে ওই কারখানা থেকে উদ্ধার করা হয় বেসামরিক মানুষদের। কারখানায় থাকা ইউক্রেনীয় সেনাদের বন্দি করেছেন রুশ সেনারা। সেভেরোদনেৎস্কে মারিউপোলের সেই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *