ইউক্রেনের ১০ হাজার সেনা নিহত

১১ জুন ২০২২ (নিউজ ডেস্ক): যুদ্ধে এ পর্যন্ত নিজেদের প্রায় ১০ হাজার সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেন। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। এরপর ১০০ দিনেরও বেশি সময় ধরে দুই দেশ যুদ্ধ করছে।

শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এতে বলা হয়, সেনা মৃত্যুর সংখ্যা সম্পর্কে প্রেসিডেন্ট জেলেনস্কির উপদেষ্টা অলেক্সি আরেস্তোভিচের জানান, ১০ হাজার সেনা নিহত হয়েছেন।

ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন তাদের প্রায় ১০০ সেনা এ যুদ্ধে প্রাণ হারাচ্ছেন, আহত হচ্ছেন কয়েকশ।

আরও পড়ুন: রুশ হামলার সতর্কবার্তা আমলে নেননি জেলেনস্কি

আরেস্তোভিচ অবশ্য দাবি করেছেন, ইউক্রেনের সেনাদের চেয়ে রুশ সেনারা বেশি মারা গেছেন এবং ক্ষয়ক্ষতির স্বীকার হয়েছেন।

রাশিয়ার পক্ষ থেকে নিজেদের সেনা নিহত হওয়ার খবর প্রকাশ করা হয়নি। তবে ২৫ মে তারা জানিয়েছিল, যুদ্ধে তাদের ১ হাজার ৩৫১ জন সেনা প্রাণ হারিয়েছেন।

যুদ্ধ/এসকেএম/আরএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *