৩০ সেপ্টেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ইকুয়েডরে কারাগারে সহিংসতার ঘটনায় নিহত বেড়ে ১১৬ জনে দাঁড়িয়েছে। গুয়ায়েকিল কারাগারের এই সহিংসতা দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
মঙ্গলবারের গুয়াইয়াস প্রদেশের পেনিতেনসিয়ারিয়া ডেল লিতোরালের এ ঘটনা নিয়ে চলতি বছর দেশটির কারা ব্যবস্থায় তৃতীয়বারের মতো প্রাণঘাতী দাঙ্গার ঘটনা ঘটল।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইকুয়েডরে কার্যক্রম চালানও মেক্সিকান মাদক পাচার চক্র এই দাঙ্গার নির্দেশ দেয়। ইকুয়েডরের কারাগার কর্তৃপক্ষের পরিচালক বলিভার গারজন কারাগারের পরিস্থিতিকে ‘ভয়াবহ’ বলে আখ্যায়িত করেছেন।
রাষ্ট্রীয় কারা সংস্থা এসএনএআই এক বিবৃতিতে বলেছে, সেন্টার ফল দ্য ডেপারভেইশন অব লিবার্টি গুয়াইয়াস এন ১-এর বেশ কয়েকটি এলাকায় গুলি ও বিস্ফোরণের কারণে সতর্কতা জারি করা হয়।
এর আগে ফেব্রুয়ারিতে ইকুয়েডরের আরেকটি কারাগারে দাঙ্গায় অন্তত ৭৯ জন এবং জুলাইয়ে ২২ জন নিহত হয়েছিল। দেশটির কারাগারগুলোতে বর্তমানে ৩৯ হাজার কারাবন্দি আছেন।
বন্দুকযুদ্ধ/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply