ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫২

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা দ্বীপের সিয়ানজুর শহরে আঘাত হানা ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫২ জনে দাড়িয়েছে।

মঙ্গলবার দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা এ তথ্য জানিয়েছে।

ভূমিকম্পে নিহত ব্যক্তিদের বেশির ভাগই স্কুলশিক্ষার্থী বলে নিশ্চিত করেছেন ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার (বিএনপিবি) সদস্য হেনরি আলফিয়ানদি।

তিনি বলেছেন, হতাহতদের মধ্যে শিশুদের সংখ্যা বেশি ছিল। কারণ, বেলা একটার দিকে তারা সবাই স্কুলে ছিল।

গতকাল সোমবার ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প ইন্দোনেশিয়ার সবচেয়ে জনবহুল প্রদেশটির পাহাড়ি এলাকায় আঘাত হানে। এতে পার্শ্ববর্তী সিয়ানজুর শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ভূমিধসের ফলে অন্তত একটি গ্রাম মাটিচাপা পড়ে।

ভূমিকম্প/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ