ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

৫ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি প্রদেশে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এখন পর্যন্ত প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

রোববার জাকার্তা সময় সকাল ৬ টা ৪৭ মিনিটে ভূমিকম্প আঘাত হানে বলে দেশিটির কর্মকর্তারা জানিয়েছেন।

আবহাওয়া, জলবায়ূ ও ভূপদার্থবিদ্যা বিভাগের ভূমিকম্প ও সুনামি দফতরের প্রধান ডারিওনো জানান, ভূমিকম্পে কোন সুনামি সতর্কতা জারি করা হয়নি। উত্তর মালুকু প্রদেশের পার্শ্ববর্তী মোরোতাই দ্বীপমালায় ভূমিকম্পের তীব্রতা বেশী অনুভূত হয়েছে। মোরোতাই দ্বীপমালা থেকে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

কর্মকর্তারা জানান, রোববার (গ্রীনিচ মান সময় শনিবার ২৩৪৭) জাকার্তা সময় সকাল ৬ টা ৪৭ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। মেলোনগুয়ানি শহর থেকে ১৪৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূমিকম্পের কেন্দ্রস্থল। ভূমিকম্পের উৎপত্তিস্থল সমুদ্রতলে ভূগর্ভের ১৫৭ কিলোমিটার গভীরে।

ভূমিকম্প/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ