ইরানে ট্রেন লাইনচ্যুত হয়ে ব্যাপক হতাহত

৮ জুন ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, ইরান): ইরানে একটি যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। আংশিক লাইনচ্যুত হয়ে ট্রেনটির ১৭ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।

বুধবার সকালে দক্ষিণ-পূর্ব ইরানের মরুভূমি শহর তাবাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে বিপর্যয়ের কারণ এখনও জানা যায়নি। খবর: আরব নিউজ।

আবর নিউজের প্রতিবেদনে জানানো হয়, ট্রেনটির ৭টি বগির মধ্যে চারটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনা কবলিত এলাকায় অ্যাম্বুলেন্স, হেলিকপ্টার এবং উদ্ধারকারী দল গিয়ে উদ্ধার কাজ শুরু করেছেন।

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বৈশ্বিক প্রবৃদ্ধির অনুমিত হার কমেছে

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ধারনা করা হচ্ছে ট্রেনটিতে ৩৫০ যাত্রী ছিল।

ট্রেন দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *