ইয়েমেনে বিমানবন্দরে বিস্ফোরণ

৩১ অক্টোবর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ইয়েমেনের একটি বিমানবন্দরের বাইরে বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এডেনের গভর্নরকে লক্ষ্য করে গাড়িবোমা হামলার তিন সপ্তাহ পর শনিবার আবার এ ধরনের হামলার ঘটনা ঘটল। ওই হামলায় অল্পের জন্য গভর্নর বেঁচে গেলেও কমপক্ষে ৬জন নিহত হন।

শনিবারের গাড়িবোমা বিস্ফাোরণের শব্দ পুরও এডেন শহরজুড়ে শোনা যায়। এ ছাড়া বিস্ফোরণের কারণে আশপাশের বাড়িঘরের জানালার কাঁচ ভেঙে গেছে।

ইয়েমেনের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, ওই বিস্ফোরণে ১২ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া মারাত্মক আহত হয়েছেন আরও অনেক মানুষ।

এডেন আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, শনিবার বিমানবন্দরের বাইরের প্রবেশদ্বারের কাছে একটি তেলবোঝাই ট্রাক বিস্ফোরিত হয়।

বিস্ফোরণ/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *