নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের সাব মাঝি শাহাব উদ্দীনকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার ভোর রাত সাড়ে ৪ টার দিকে উখিয়ার পালংখালীর ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত শাহাব উদ্দীন ওই ক্যাম্পের এইচ/১৪ নম্বর ব্লকের মনির আহম্মদের ছেলে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ভোরে অজ্ঞাত ২০/৩০ জন সশস্ত্র দুর্বৃত্ত আকস্মিকভাবে হামলা চালিয়ে শাহাব উদ্দীনের ওপর ছুরিকাঘাত এবং গুলি করে।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
ওসি জানান, প্রাথমিক ভাবে জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্প এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে ক্যাম্প এলাকায় পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে।
রোহিঙ্গা ক্যাম্প/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply