এইডস দিবসে ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।

রোববার সকালে গুলশানের শহীদ ফজলে রাব্বী পার্ক থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গুলশান-১ নম্বর হয়ে আবার শহীদ ফজলে রাব্বী পার্কে গিয়ে শেষ হয়।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ, ইউনিসেফ-এর স্বাস্থ্য কর্মকর্তা মারগুব আরেফ জাহাঙ্গীর ও ডিএনসিসি কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *