এস আলম পরিবারের ১৩ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও তার পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট ১৩ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

নিষেধাজ্ঞা জারি হওয়া অন্যরা হলেন- সাইফুল আলমের ছেলে আশরাফুল আলম, ছেলে আহসানুল আলম, ভাই মোরশেদুল আলম, ভাই সহিদুল আলম, ভাই রাশেদুল আলম, ভাই আবদুস সামাদ, ভাই আবদুস সামাদের স্ত্রী শাহানা ফেরদৌস, ভাই ওসমান গণি, ওসমান গণির স্ত্রী ফারজানা বেগম, ভাই মোহাম্মদ আব্দুল্লাহ হাসান ও অজ্ঞাতপরিচয়ের মিশকাত আহমেদ।

দুদকের মোহাম্মদ নূর ই আলম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

নিষেধাজ্ঞা/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *