ওডেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

১ জুলাই ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওডেসার দুটি ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। শুক্রবার ভোরে চালানো এই হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক এক কর্মকর্তা।

কৃষ্ণ সাগরের কৌশলগত ফাঁড়ি স্নেক আইল্যান্ড থেকে রুশ সেনাদের বিতাড়িত করার একদিন পর এই হামলা চালানো হল। হামলায় আহত হয়েছেন আরও ৩৩ জনা আহত হন। খবর: রয়টার্স।

এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে আবাসিক ভবনে রাতের হামলায় ছয় জন নিহতের কথা বলা হয়। নিহতদের মধ্যে তিন শিশুও ছিল।

স্নেক আইল্যান্ড থেকে রুশ সেনা প্রত্যাহার করা হলেও পূর্বাঞ্চলীয় লিসিচানস্কে রাশিয়ার পরাক্রমশীল অস্ত্রের সাথে মরিয়া লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন।

আঞ্চলিক গভর্নর সেরহি হাইদাই বলেন, বিভিন্ন দিক থেকে রুশ কামানের গোলাবর্ষণ চলছে এবং তারা বিভিন্ন পাশ থেকে শহরের দিকে এগোচ্ছে।

উল্লেখ্য, পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রুশ বাহিনী। দেশটির এই অভিযান ইতোমধ্যে কয়েক হাজার বেসামরিক ইউক্রেনীয় প্রাণ হারিয়েছেন।

রাশিয়া/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ