ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ সপ্তমে

৪ মে ২০২২ (স্পোর্টস ডেস্ক): আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে কিউইদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বাংলাদেশ আছে সপ্তমে।

নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যে মাত্র এক পয়েন্টের ব্যবধান। নিউজিল্যান্ডের রেটিং ১২৫ আর ইংল্যান্ডের ১২৪।

১০৭ রেটিং নিয়ে তৃতীয়স্থানে অস্ট্রেলিয়া। চতুর্থ থেকে ষষ্ঠস্থানে আছে যথাক্রমে ভারত (১০৫), পাকিস্তান (১০২) ও দক্ষিণ আফ্রিকা (৯৯)।

আরও পড়ুন: ঈদের ছুটি শেষে অফিস খুলছে আগামীকাল

৯৫ রেটিং নিয়ে সপ্তম স্থানে বাংলাদেশ। অষ্টম থেকে দশম স্থানে যথাক্রমে শ্রীলংকা (৮৭), ওয়েস্ট ইন্ডিজ (৭৩) ও আফগানিস্তান (৬৬)।

ক্রিকেট রেটিং/এএমএম/কিউটি

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *