নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় টয়লেটের সেপটিক ট্যাংকের জন্য মাটি খননের সময় একটি অবিস্ফোরিত মর্টারশেল পাওয়া গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৯নং ওয়ার্ড রংমহল এলাকার মাটির নিচে এটি পাওয়া যায়।
রংমহল এলাকার মৃত বশর আলীর ছেলে মোহাম্মদ আজিম উদ্দিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক খনন করার সময় দেখতে পান গ্যাস সিলিন্ডারের মতো এটি ধাতব বস্তু। পরে পুলিশকে বিষয়টি জানালে পুলিশ এসে এটি অবিস্ফোরিত মর্টারশেল হিসেবে শনাক্ত করে।
ধারণা করা হচ্ছে, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের অবিস্ফোরিত মর্টারশেল।
চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী গণমাধ্যমকে জানান, ডুলাহাজারায় সেপটিক ট্যাংক খননের সময় অবিস্ফোরিত একটি মর্টারশেল পাওয়া যায়। বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করা হলে শুক্রবার সকালে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল এসে মর্টারশেলটি উদ্ধার করে। পরে খোলা মাঠে সেটি বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়।
মর্টারশেল/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply