নিউজ ডেস্ক: দোহাজারী-কক্সবাজার রেল চলাচল এবং ঝিনুকের আদলে নির্মিত সৈকতনগরী কক্সবাজারে রেল স্টেশন উদ্বোধন এ অঞ্চলসহ সারাদেশের মানুষের স্বপ্নকে হার মানিয়েছে। এমনটাই বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
শনিবার দুপুরে প্রধানমন্ত্রী রেলপথ ও কক্সবাজার রেল স্টেশন উদ্বোধন শেষে তথ্যমন্ত্রী ট্রেনে বসে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। চট্টগ্রাম ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ সময় মন্ত্রীর উপস্থিত সাথে ছিলেন।
মন্ত্রী বলেন, শেখ হাসিনা ওয়াদা করেছিলেন কক্সবাজার পর্যন্ত ট্রেন নিয়ে আসবেন, আজ সেই ওয়াদা পূর্ণ হলো।
আরও পড়ুন: দোহাজারী-কক্সবাজার রেললাইন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কক্সবাজারে এমন একটি ‘আইকনিক’ রেল স্টেশনের কথা কেউ স্বপ্নেও ভাবেনি উল্লেখ করেন হাছান মাহমুদ। বলেন, আমি ইউরোপে পড়াশোনা করেছি, সেখানেও এতো সুন্দর রেলস্টেশন খুব কম আছে। সুতরাং এটি কক্সবাজারসহ সারাদেশের মানুষের স্বপ্নকে হার মানিয়েছে এবং বৃহত্তর চট্টগ্রামের মানুষ হিসেবে আমি সবাইকে ট্রেনে কক্সবাজার আসার আমন্ত্রণ জানাই, বলেন তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply