আন্তর্জাতিক ডেস্ক: গণপ্রজাতন্ত্রী কঙ্গোর রাজধানী কিনশাসায় ভারি বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১২০ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সরকারের পক্ষে থেকে এ তথ্য জানিয়েছে। খবর: রয়টার্স।
খবরে বলা হয়, নগরীর অনেক এলাকার পুরোটাই কর্দমাক্ত পানিতে তলিয়ে যায়। বিশাল বিশাল গর্ত তৈরি হয়ে ঘরবাড়ি ও সড়ক ভেঙে গুঁড়িয়ে যায়। এসব সড়কের মধ্যে কিনশাসার সাথে প্রধান সমুদ্রবন্দর মাতাদিকে সংযুক্তকারী এন১ মহাসড়কও আছে।
দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা যায়, এন১ মহাসড়ক ৩-৪ দিন বন্ধ থাকতে পারে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীদপ্তর জেনারেল ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন মৃতের সংখ্যা সংকলিত করেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী জিন-জ্যাক এমবুঙ্গানি এমবানদা রয়টার্সকে বলেছেন, তার মন্ত্রণালয়ের গণনায় ১৪১ জনের মৃত্যুর হিসাব পাওয়া গেছে, কিন্তু সংখ্যাটি অন্যান্য মন্ত্রণালয়ের তথ্যের সাথে ক্রস-চেক করে দেখতে হবে।
ট্যুইটারে কঙ্গো সরকারের মুখপাত্র প্যাট্রিক মুয়ায়ার পোস্ট করা ছবিতে দেখা গেছে, গুরুত্বপূর্ণ একটা সড়ক গভীর একটি খাদের মধ্যে হারিয়ে গেছে, লোকজন পাশে দাঁড়িয়ে ক্ষতি দেখছে।
স্থানীয় বাসিন্দা গ্যাব্রিয়েল এমবিকোলো বলেন, ১নং জাতীয় সড়কে বড় একটি গর্ত তৈরি হয়েছে। শুধু পথচারীরাই পার হতে পারবে। পানি কীভাবে রাস্তা কেটে ফেলল তা বুঝতে পারছি না আমরা।
বন্যা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply