কঙ্গোতে ভারী বর্ষণের পর বন্যা, নিহত ১৭০

আন্তর্জাতিক ডেস্ক: গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পূর্বাঞ্চলীয় দক্ষিণ কিভু প্রদেশে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ১৭০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

শুক্রবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর: এএফপি।

দক্ষিণ কিভুর গভর্নর থিও এনগওয়াবিজে বলেন, লেক কিভুর পশ্চিমে এবং রুয়ান্ডা সীমান্তের কাছের কালেহে অঞ্চলে এখনও কয়েক ডজন লোক নিখোঁজ রয়েছে। রুয়ান্ডার ওই সীমান্ত অঞ্চলে বন্যায় শত শত ঘরবাড়ি ভেসে গেছে।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার সময় তিনি বলেন, ভয়াবহ এ বন্যায় ‘আমাদের দেশের প্রায় ১৭৬ জন প্রাণ হারিয়েছে।

তিনি বলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, এখনও প্রায় ১০০ জন নিখোঁজ রয়েছে।

এর আগে কালেহের সহকারি প্রশাসক আর্কিমিড কারহেবওয়া এএফপি’কে ১০০ জনের প্রাণহানির কথা জানিয়েছিলেন।

শুক্রবার সন্ধ্যায় সরকার ঘোষণা করেছে যে এ প্রাকৃতিক দুর্যোগে ‘প্রাণ হারানো দেশবাসীদের স্মরণে’ জাতীয় পতাকা অর্ধনমিত রেখে সোমবার একদিনের জাতীয় শোক পালন করা হবে।

বন্যা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *