০৬ সেপ্টেম্বর ২০২১ (বিনোদন ডেস্ক): পৈতৃক সম্পত্তির ভাগাভাগি এবং টাকার জন্য মায়ের মাথা ফাটানোর অভিযোগে ক্লোজআপ তারকা বলে খ্যাত সাজু আহমেদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
রোববার বিকালে মামলাটি রেকর্ড করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কুড়িগ্রামের উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির।

ওসি জানান, সাজুর মা ৬৫ বছর বয়সী রানীজান বেগম বাদী হয়ে গত শনিবার রাতে থানায় অভিযোগ করতে বলেন। অভিযোগটি সাজুর বড় বোন আঞ্জুমান আরা বেগম থানায় পৌঁছে দেন। এরপর অভিযোগটি তদন্তের জন্য থানার এসআই মোহাম্মদ আনিসুর রহমানকে দায়িত্ব দেয়া হয়। তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার প্রতিবেদনের প্রেক্ষিতে মামলা রেকর্ড করা হয়েছে।
ওসি বলেন, হত্যার উদ্দেশে গুরুতর জখমের অপরাধে দণ্ডবিধির ৩২৩, ৩২৬ এবং ৩০৭ ধারায় মামলাটি রেকর্ড করা হয়েছে। মামলার একমাত্র আসামি হচ্ছেন সাজু আহমেদ।
এদিকে সাজু’র মা রানীজান বেগম জেলা সদরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত শুক্রবার বিকেল ৩টার দিকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তার মাথার সামনের দিকে লম্বায় ৭ সেন্টিমিটার ফেটে যাওয়ায় ৭টি সেলাই দিতে হয়েছে বলেও জানা গেছে।
সাজু আহমেদ/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply