করোনার নতুন ধরন নিয়ে জরুরি বৈঠকে ডব্লিউএইচও

২৬ নভেম্বর ২০২১(আন্তর্জাতিক ডেস্ক): আফ্রিকায় শনাক্ত হওয়া করোনা ভাইরাসের নতুন ধরন নিয়ে জরুরি বৈঠক ডেকেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

যুক্তরাজ্যের গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস এ খবর জানিয়েছে। শুক্রবার এই বৈঠক অনুষ্ঠিত হবে।

দক্ষিণ আফ্রিকার সেন্টার ফর এপিডেমিক রেসপন্স অ্যান্ড ইনোভেশন-এর পরিচালক তুলিও ডি অলিভেরা সার্স-কোভ-২ এর ভেরিয়েন্ট বি.১.১.৫২৯ নিয়ে ডব্লিউএইচও প্রতিনিধির কাছে উদ্বেগ প্রকাশ করেছেন। এরপর সংস্থাটি জরুরি বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে অলিভেরা বলেন, নতুন ধরনের খুব বেশী সংখ্যক মিউটেশন রয়েছে, যা রোগের দ্রুত বিস্তারের ঝুঁকি তৈরি করে।

সংস্থার বিশেষজ্ঞরা নতুন স্ট্রেনটিকে ‘উদ্বেগ’ হিসাবে চিহ্নিত করা উচিত কি-না তা নিয়ে আলোচনা করবেন। সংস্থাটি তাসের জন্য আনুষ্ঠানিকভাবে তাদের পরিকল্পনা নিশ্চিত করতে পারেনি।

সবশেষ তথ্য অনুযায়ী দক্ষিণ আফ্রিকায় মোট ৭৭ জনের এই ভাইরাস শনাক্ত হয়েছে। বতসোয়ানায় ৪ জন এবং হংকংয়ের একজনের এই নতুন ধরন শনাক্ত হয়েছে।

করোনা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *