কলম্বিয়ায় স্কুলবাস দুর্ঘটনায় ছয় শিশু নিহত

২৩ মার্চ ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): কলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলে স্কুল বাস দুর্ঘটনায় ছয় শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫ শিশু। বাসটি বাঁধ থেকে নিচে পড়ে যাওয়ায় এ হতাহতের ঘটনা ঘটে।

মঙ্গলবার আঞ্চলিক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর: এএফপ।

পার্বত্য সানটেন্ডার বিভাগের গভর্নর মৌরিসিও আগুইলার টুইটার বার্তায় বলেন, আমি লাগুনাডি অর্টিসেস-সান আন্দ্রেস সড়কে দুর্ভাগ্যজনক স্কুল বাস দুর্ঘটনার খবর শুনেছি। সেখানে এ মর্মান্তিক ঘটনায় ছয় শিশু নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন।

মেয়র জোসে রোসেম্বার রোজাস বলেন, শিক্ষার্থীরা প্রত্যন্ত অঞ্চলের একটি স্কুল থেকে সান-আন্দ্রেস শহর কেন্দ্রে ফিরে যাওয়ার সময় বাসটি উল্টে খাড়া রাস্তার পাশে পড়ে গিয়ে হতাহতের এ ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *