কাউনিয়ায় ট্রেন লাইনচ্যুত, লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ

নিউজ ডেস্ক: রংপুরের কাউনিয়ায় একটি ট্রেনের দুই বগিসহ ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় লাইনচ্যুতির এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া রেলস্টেশন মাস্টার মোবারক হোসেন।

কাউনিয়া জংশন রেলওয়ে স্টেশনমাস্টার মোহাম্মদ মোবারক হোসাইন জানান, লালমনিরহাট থেকে বগুড়া সান্তাহারগামী কমিউটার (ডাউন-২০) ট্রেনটি মঙ্গলবার সকাল ৭টা দিকে কাউনিয়া জংশন স্টেশনে লুপ লাইনে প্রবেশের সময় আউট সিগন্যালের কাছে রেললাইন উল্টে ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এ কারণে সকাল থেকে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সাথে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

স্টেশনমাস্টার মোবারক হোসাইন আরও জানান, ট্রেনের দুই বগিসহ ইঞ্জিন উদ্ধারে লালমনিরহাট থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারকাজ চালাচ্ছে।

ট্রেন লাইনচ্যুত/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *