কানাডার কুইবেকে আবারও লকডাউন

২১ ডিসেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ায় কানাডার কুইবেকে ফের লকডাউন আরোপ করা হয়েছে।

সোমবার স্থানীয় সময় বিকাল ৫টা থেকে কুইবেকের জনস্বাস্থ্য কর্মকর্তারা ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার রোধে কুইবেক প্রদেশে স্কুল, বার, জিম এবং সিনেমা থিয়েটার বন্ধের ঘোষণা দেয়।

বলা হয়, সোমবার বিকাল থেকে বার, জিম, সিনেমা, থিয়েটার, কনসার্টের স্থান এবং স্পা পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। রেস্তোরাঁগুলোকে তাদের ক্ষমতা ৫০ শতাংশে কমাতে হবে। তাদের সময় ভোর ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখতে পারবে।

দেশটির কর্তৃপক্ষ বলেছে, গত ২৪ ঘণ্টার মধ্যে রেকর্ড পরিমাণ অর্থাৎ চার হাজার ৫৭১ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে।

কুইবেকের স্বাস্থ্যমন্ত্রী ক্রিশ্চিয়ান দুবে বলেন, বর্তমানে দ্রুত বিস্তারকারী ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে করোনা রোগীর সংখ্যা দ্বিগুণ হচ্ছে বলে মনে হচ্ছে। এ কারণেই সরকার লকডাউনের পদক্ষেপ নিয়েছে।

লকডাউন/এসকেএম

http://artnewsbd.com     

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *