কাবুলে ফের সন্ত্রাসী হামলার আশঙ্কা যুক্তরাষ্ট্রের

২৯ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): কাবুল বিমানবন্দরে আবারও ভয়াবহ হামলার আশঙ্কার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ফের হামলা হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

নতুন করে সন্ত্রাসী হামলার আশঙ্কায় কাবুলের বিমানবন্দর থেকে লোকজন সরিয়ে নেয়ার অভিযান শেষ পর্যায়ে এনেছে পেন্টাগন। তালেবানের ক্ষমতা দখলের পর মার্কিন সামরিক বাহিনী এ পর্যন্ত এক লাখ ১২ হাজারেরও বেশি লোককে সরিয়ে নিয়েছে।

জঙ্গিগোষ্ঠি আইএসকের ভয়াবহ আত্মঘাতী হামলায় ব্যাপক প্রাণহানির পরও মৃত্যু ঝুঁকি মাথায় নিয়েই দেশ ছাড়ার চেষ্টায় কাবুল বিমাবন্দরে প্রতিদিনই ভিড় করছেন সাধারণ আফগানরা।

এ প্রেক্ষিতে কাবুল বিমানবন্দরের প্রবেশপথসহ সুনির্দিষ্ট কিছু এলাকায় বিশ্বাসযোগ্য হামলার হুমকির বিষয়ে সতর্কতাও জারি করা হয়েছে।

আফগানিস্তান/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *