১২ ডিসেম্বর ২০২০ (আন্তর্জাতি ডেস্ক): আফগানিস্তানের রাজধানী কাবুলে রকেট হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার রকেট হামলা হল দেশটিতে। হামলার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর:এএফপি’র।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান সাংবাদিকদের বলেন, কাবুলের পার্শ্ববর্তী লেবি জার এলাকা থেকে চারটি রকেট ছোড়া হয়।
তিনি আরও জানান, এসব রকেটের মধ্যে দু’টি কাবুল বিমান বন্দরের কাছে আঘাত হানে।
আফগানিস্থান/এসকেএম
















Leave a Reply