কারাগারে এনএলডি নেতার মৃত্যু

১০ মার্চ ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মিয়ানমারের কারাগারে এনএলডি’র আরও এক নেতা মারা গেছেন। পয়লা ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর এ নিয়ে কারাগারে দ্বিতীয় কোনও রাজনৈতিক নেতার মৃত্যু হলো।

পার্লামেন্টের উচ্চকক্ষের সাবেক সদস্য মিয়ো থেইন জানান, স্থানীয় সময় সোমবার দুপুরে গ্রেফতার করা হয়েছিল জো ম্যায়ট লিনকে।

মিয়ো থেইন বলেন, আটক ওই কর্মকর্তা নিয়মিত সেনাশাসনবিরোধী বিক্ষোভে অংশ নিয়ছিলেন। এখন তার পরিবার সামরিক হাসপাতাল থেকে মরদেহ নিয়ে আসার চেষ্টা করছে।

এ নিয়ে জানতে চাইলে সেনাবাহিনী কিংবা পুলিশের কাছ থেকে কোনও সাড়া পাওয়া যায়নি।

একটি ভোকেশনাল ইনস্টিটিউট পরিচালনা করতেন জো ম্যায়ট লিন। এর আগে শনিবার এনএলডির প্রচার ব্যবস্থাপকের কাজ করা খিন মুং ল্যাটকে গ্রেফতার করা হলে তার কারাগারে মৃত্যু হয়েছে।

পয়লা ফেব্রুয়ারি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে হটিয়ে সেনাবাহিনী ক্ষমতা দখল করলে মিয়ানমারে ব্যাপক সংকট দেখা দিয়েছে। এরপর থেকে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বহু সরকারি কর্মকর্তাও এই আন্দোলনে যোগ দিয়েছেন।

নিরাপত্তা বাহিনীর ধরপাকড়ে এখন পর্যন্ত ৬০ জনের মৃত্যু হয়েছে। আটক হয়েছেন দুই হাজারের বেশি।

মিয়ানমার/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *