কেনিয়ায় বিমান বিধ্বস্ত

২১ মার্চ ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): কেনিয়ায় একটি পরীক্ষার প্রশ্নপত্র বহনকারী ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট ও কোপাইলট দুজনই ঘটনাস্থলে নিহত হয়েছেন।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, বিমানটি রাজধানী নাইরোবি থেকে স্থানীয় সময় সকাল ৮টা ২০ মিনিটে উড্ডয়নের পর সকাল ১০টা ১০ মিনিটে পাহাড়ের ওপর এটি বিধ্বস্ত হয়। খবর: আনাদোলু।

বিমানটিতে দুই পাইলট ছাড়া আর কোনও আরোহী ছিল না। তবে কী কারণে এটি বিধ্বস্ত হয়েছে তা জানা যায়নি। পুলিশসহ কয়েকটি সংস্থা বিষয়টি তদন্তে মাঠে নেমেছে।

দেশটির জাতীয় পরীক্ষা কাউন্সিলের প্রশ্নপত্র নিয়ে মারসাবিত পল্লীতে যাওয়ার সময় পথেই এটি বিধ্বস্ত হয়।

বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে, ২০০৬ সালেও সেখানে আরেকটি বিমান দুর্ঘটনায় তিন মন্ত্রী ও চার এমপিসহ ১৪ জন প্রাণ হারিয়েছিলেন।

বিমান বিধ্বস্ত/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *