কোন শক্তিই নির্বাচনকে বানচাল করতে পারবে না

নিউজ ডেস্ক: কোন শক্তিই নির্বাচনকে বানচাল করতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দর হবে। এমনটাই বলেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর মোক্টর আব্দুর রাজ্জাক। বলেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে। যে কোন মূল্যে বিএনপির এসব আন্দোলন সন্ত্রাস মোকাবেলা করা হবে।

সোমবার চট্টগ্রামের রাউজান সরকারি কলেজ মাঠে স্থানীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে এ বছর একযোগে ৫ লাখ বৃক্ষের চারা বিতরণ ও রোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ২০০৮ সালে অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হয়েছিল। সেটিও বিএনপি মেনে নেয়নি। বিগত ১৪ বছর ধরে বিএনপি একই কোরাস গেয়ে চলেছে এবং হরতাল আর আন্দোলন করে যাচ্ছে। এখন আবার হরতালের ভয় দেখাচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সুসংগঠিত ও শক্তিশালী দল। বিএনপিকে মোকাবেলা করার শক্তি আওয়ামী লীগের আছে। আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপির সন্ত্রাস মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে।

সংলাপ প্রসঙ্গে মন্ত্রী বলেন, আলোচনার আগে বিএনপিকে স্বীকার করতে হবে তারা নির্বাচনে আসবে, সংবিধানের আলোকেই নির্বাচন হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন। তবেই চিন্তা করা যাবে আলোচনার কথা।

বৃক্ষরোপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন নিয়ে সারা পৃথিবীর মানুষ এখন আতঙ্কিত। বিশ্বের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, বিজ্ঞানীসহ সবাই প্রায় সব ফোরামেই পৃথিবী রক্ষায় বৈশ্বিক তাপমাত্রা কমানোর আহ্বান জানাচ্ছেন, গাছ লাগানোর কথা বলছেন। তিনি বলেন, দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করেছেন।

কৃষিমন্ত্রী/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *