খারকিভ-জাপোরিঝিয়ায় সিরিজ বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের খারকিভ ও জাপোরিঝিয়া শহরে সিরিজ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিশেষ করে ইউক্রেনের বৈদ্যুতিক অবকাঠামো ও স্থাপনাগুলো লক্ষ্য করে এসব হামলা চালাচ্ছে রাশিয়া।

শুক্রবার সকালে এই দুই শহর দফায় দফায় বিস্ফোরণে কেঁপে ওঠে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর রয়টার্স।

খবরে বলা হয়, শুক্রবার খারকিভের একটি শিল্প স্থাপনায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে সেখানকার মেয়র ইহোর তেরেখভ জানিয়েছেন।

তিনি বলছেন, উদ্ধারকারীরা এখনও ক্ষতির মূল্যায়ন করতে পারেনি এবং হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা নির্ধারণ করতে পারেনি।

এ বিষয় খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনেগুবভ বলেন, হামলায় পাঁচজন আহত হয়েছেন। অন্যদিকে জাপোরিঝিয়ায় বিস্ফোরণের তথ্য সেখানকার আঞ্চলিক গভর্নর অলেক্সান্ডার স্টারুক প্রকাশ করেছেন।

বিস্ফোরণ/এসকেএম

আরও খবর পড়তেartnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *