খুলে দেয়া হলো তাজমহল

১৭ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): করোনা মহামারির কারণে দুই মাস বন্ধ থাকার পর পর্যেটকদের জন্য খুলে দেয়া হয়েছে ভারতের অন্যতম নিদর্শন তাজমহল।

বুধবার থেকে তাজমহল পর্যটকদের জন্য খুলে দেয়া হয় বলে পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে।

মুঘল সম্রাট শাহজাহানের তৈরি ১৭ শতকের এই নির্দশনটি বিশ্বজুড়ে করোনার প্রথম ঢেউ শুরু হলে গত বছরের মার্চ মাসে এটি বন্ধ করে দেয়া হয়। এবং সেপ্টেম্বরে খুলে দেয়া হয়েছিল। পরে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর চলতি বছরের এপ্রিলে ফের তাজমহল বন্ধ করে দেয়া হয়।

তবে এবার তাজমহলে একবারে ৬৫০ জনের বেশি পর্যটক প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তাজমহল/এসকেএম