২২ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক, ফেনী): ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পিকআপভ্যানচালকসহ তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বোগদাদিয়া কনভেনশন হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পিকআপভ্যানচালক গোপালগঞ্জের পাড় চন্দ্র দীঘলিয়া এলাকার ২৭ বছর বয়সী মোহাম্মদ সুজন, তার সহযোগী মাদারীপুর জেলার চর গোবিন্দপুর এলাকার মোহাম্মদ শামিম হাসান ও চাঁপাইনবাবগঞ্জের সন্ন্যাসীতলা এলাকার ২৭ বছর বয়সী শহিদুল ইসলাম।
বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply