গাজায় আরও ৫৫ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর ইসরাইলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৫৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ১৭০ জন।

শনিবার প্রকাশিত ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়টি জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকায় ৪৪ হাজার ৯৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লক্ষ ৬ হাজার ৬২৪ জন।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে এক ঐতিহাসিক প্রতিশোধমূলক অভিযান চালায়। এরপর থেকে দখলদার ইসরাইলি বাহিনী গাজায় অব্যাহতভাবে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে।

শুধু তাই নয়, বর্বর ইসরাইলি সরকার গাজার দুই মিলিয়নের বেশি জনগণের ওপর সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে। তারা গোটা উপত্যকায় জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য এবং পানির প্রবাহ বন্ধ করে দিয়েছে।

গাজার এই পরিস্থিতি এবং মানবিক সংকট নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ বাড়িয়েছে।

যুদ্ধ/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *