৩০ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগড়হার প্রদেশের শিরজাদ জেলায় গাড়ি বোমা বিস্ফোরণে ৮ সৈন্য নিহত হয়েছে।
শনিবার সকালে শিরজাদ জেলার গান্দুমাক এলাকায় একটি সামরিক ঘাঁটির সামনে সন্ত্রাসীরা বিস্ফোরক ভর্তি একটি সামরিক গাড়ির বিস্ফোরণ ঘটায়। এতে আট সৈন্য নিহত হয়। খবর: সিনহুয়া।
খবরে বলা হয়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা একই জেলা থেকে বিস্ফোরক ভর্তি আরেকটি গাড়ি আটক করেছে। জঙ্গিরা নানগড়হার প্রদেশের রাজধানী জালালাবাদ নগরীতে গাড়িটির বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে।
ইতোমধ্যে জঙ্গি গোষ্ঠী তালেবান শিরজাদ জেলায় বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে।
সংবাদমাধ্যমে পাঠানও এক বিবৃতিতে তালেবানের পক্ষে জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আত্মঘাতী বোমা হামলাকারী মোল্লা মোহাম্মাদ ইউসুফ কান্দাহারি স্থানীয় সময় ভোর সাড়ে ৫ টায় শিরজাদ জেলায় তার বিস্ফোরক ভর্তি গাড়িসহ নিজেকে উড়িয়ে দেয়। এতে ৫০ জন হতাহত ও সামরিক ঘাঁটির ব্যাপক ক্ষতি হয়।
বোমা হামলা/এসকেএম
















Leave a Reply